Nature

Header ADS

Tuesday, June 1, 2021

উইন্ডোজ ১০ এ অটো আপডেট বন্ধ করবেন কিভাবে?

উইন্ডোজ ১০ এ ইন্টারনেট কানেক্ট  করলে অটো আপডেট হয়ে যায়। উইন্ডোজ অটো আপডেট হওয়া ভালো কিন্তু উইন্ডোজ জেনুইন না হলে সম্যসা। 


আজ আমরা শিখব কিভাবে অটো আপডেট বন্ধ করতে হয় চলুন শুরু করা যাক।  

প্রথম পদ্ধতি:
অটো আপডেট বন্ধ করার জন্য প্রথমে উইন্ডোজ ১০ Settings এ যাবেন । তারপর Update & Security এ ক্লিক করবেন। তারপর Pause updates for 7 more days এ কয়েকবার ক্লিক করবেন। তাহলে ৩৫দিনের জন্য আপনার অটো আপডেট বন্ধ হয়ে যাবে। কিন্তু ৩৫ দিন পর আবার একইভাবে আপডেট বন্ধ করতে হবে।





দ্বিতীয় পদ্ধতি:
Computer এর manage এ গিয়ে Services and Applications >Services ক্লিক করুন। এবার Services থেকে Windows Update খুজে বের করুন । Windows Update ক্লিক করলে একটা বক্স আসবে। সেখান থেকে Startup type disable করে দিন এবং উপরে recovery মেনু আছে First Failure, Second Failure এগুলো সব take no action করে দিয়ে apply ok দিলে সারাজীবনের মত আপডেট আফ হয়ে যাবে। স্ক্রিনশট নিছে দেওয়া আছে ।






তৃত্বীয় পদ্ধতি:
প্রথমে CTRL+R প্রেস করে Run যাবেন এবং Run এ gpedit.msc লিখে Enter দিবেন। তারপর Computer Configuration থেকে Administrative Templates ক্লিক করুন। এরপর Windows Components এ ক্লিক করুন। Windows Components থেকে Windows Update এ ক্লিক করুন । Windows Update থেকে Configure Automatic Updates খুজে বের করে ক্লিক করুন। নিচের ছবির মত Disabled সিলেক্ট করে Apply এবং OK দিন । তাহলে পারমেনেন্টলি উইন্ডোজ ১০ আটো আপডেট বন্ধ হয়ে যাবে। তবে এই পদ্ধতিটি Windows 10 Home ভার্সনে কাজ করে না ।






তবুও যদি কেউ উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

0 comments:

Post a Comment