Nature

Header ADS

Sunday, November 1, 2020

সরাসরি দেখুন কোথায় কী ঘটছে

 
ফেসবুকের লাইভ ফিচারটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করছে। প্রতিটি মুহূর্তেই বিশ্বের কোথাও না কোথাও কেউ না কেউ ফেসবুকে লাইভ আসছে। যদিও অধিকাংশ লাইভ ভিডিওগুলো বেশির ভাগ ক্ষেত্রেই বিনোদনমূলক হয়ে থাকে, কিন্তু প্রায় সময়ই শহর থেকে দূরবর্তী কোনো এলাকায় গুরুত্বপূর্ণ কিছু ঘটলে সাংবাদিকরা পৌঁছানোর পূর্ব পর্যন্ত ফেসবুক লাইভই হতে পারে সংবাদ সরাসরি পৌঁছানোর সবচেয়ে কার্যকরী উপায়।

এর প্রকৃষ্ট উদাহরণ আমরা পাই দেশে সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রেই। একসময় দেশের সবগুলো সংবাদ মাধ্যমের কর্মীরা কোটা সংস্কার আন্দোলনের সংবাদ আর সম্প্রচার বন্ধ করে দিলে একেকজন আন্দোলনকারী হয়ে উঠে সরাসরি সম্প্রচারের মাধ্যম। আন্দোলনকারীরা নিজেরাই লাইভে এসে তাদের অবস্থান আর অবস্থার কথা সারা দেশবাসীকে জানিয়েছে।
ধরুন, এই মূহুর্তে কোথাও কোন দূর্ঘটনা ঘটেছে কোন টিভি চ্যানেলে এখনো দেখাচ্ছে না বা কোন নিউজ হয় নি। যে এলাকায় দূর্ঘটনা ঘটেছে ফেসবুকের লাইভ ম্যাপে ঐ এলাকার মানচিত্রে গিয়ে সহজেই খুঁজে দেখতে পারবেন, ঐ এলাকা থেকে কেউ সরাসরি কিছু সম্প্রচার করছে কিনা।
এই ওয়েব ঠিকানাতে গেলে আপনি সারা বিশ্বের মানচিত্রের উপর অনেক ছোট ছোট নীল রঙের বিন্দু অবস্থান দেখতে পাবেন। প্রতিটি নীল বিন্দুর অর্থ হল, ঠিক এ মুহূর্তে ঐ স্থান থেকে কেউ একজন ফেসবুকে লাইভ সম্প্রচার করছে। যে বিন্দুর আকার যত বড়, সেটি তত বেশি সংখ্যক মানুষ সরাসরি দেখছে।

আপনি কোন স্থানের লাইভ দেখতে চাইলে ঐ এলাকার নীল বিন্দুর উপর ক্লিক করলেই লাইভ ভিডিও চালু হয়ে যাবে। তবে এ ফিচারটির একটি সীমাবদ্ধতা রয়েছে। শুধুমাত্র কম্পিউটারের ব্রাউজার থেকেই লাইভ ফিচারটি ব্যবহার করা যাবে, মোবাইল অ্যাপের ক্ষেত্রে এখনও সুবিধাটি চালু করা হয় নি। 
See less

0 comments:

Post a Comment